আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুর উপজেলা লেডিস ক্লাবের নবাগত সভাপতিকে সংবর্ধনা

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা লেডিস ক্লাবের নবাগত সভাপতি আফিফা তাজরিনকে সংবর্ধনা দিয়েছে উপজেলা লেডিস ক্লাব।

আজ ২০ জানুয়ারি বিকেলে লেডিস ক্লাবে আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক।

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, ক্লাব সম্পাদক শামীমা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক আনজু আনোয়ারা ময়না প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কানিজ ফাতেমা রুমির সঞ্চালনায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাব সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন, কার্যনির্বাহী কমিটিসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।


Top