আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে সোনিয়া নামের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে।

গোপান সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত সোয়া আটটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এ বিয়ে ভেঙ্গে দেন।

গোপালপুর পৌরসভার সূতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ুয়া সোনিয়া সূতি দীঘুলি পাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. সোলয়মান হোসেনের কন্যা।

পরে বাল্যবিয়ে না দেয়া এবং না করার শর্তে সাদা কাগজে উভয়পক্ষে স্বীকারুক্তিমূলক স্বাক্ষর নিয়ে সাধারণ ক্ষমা করা হয়। এসময় গোপালপুর থানা পুলিশের দল উপস্থিত ছিলেন।


Top