আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ৩০০০ কর্মহীন শ্রমিককে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী দেবো -এমপি ছোট মনির

গোপালপুরে ৩০০০ কর্মহীন শ্রমিক ভাইদেরকে আমি ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী উপহার দেবো
– এমপি ছোট মনির

কে এম মিঠু, গোপালপুর :
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়নের কর্মহীন সদস্যদের মাঝে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার মানবিক খাদ্য সহায়তা এবং আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে ব্যক্তিগতভাবে ৩০০০ হাজার শ্রমিককে খাদ্যসামগ্রী বিতরণের ঘোষণা দিয়েছেন, টাঙ্গাইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব ছোট মনির।

আজ সোমবার বিকেলে স্থানীয় সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, উপজেলার প্রায় ২১টি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ ঘোষণা প্রদান করেন।

সভায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে তিন হাজার ব্যাগ প্রস্তুত সম্পন্ন করে, আগামী সপ্তাহের যেকোনো দিন গোপালপুর সরকারি কলেজ মাঠ এবং সূতী ভিএম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণের সিদ্ধান্তগ্রহণ করা হয়।

এসময় পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান জনাব অধ্যাপক আব্দুল মোমেন, জনাব রওশন খান আইয়ুব, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জনাব মির্জা আসিফ মাসুদ এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Top