আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শুশুয়া ভিলের খাদ্যসামগ্রী বিতরণ

রুবেল আহমেদ, নিজস্ব প্রতিনিধি :
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া প্রত্যন্ত গ্রামাঞ্চলের হতদরিদ্র ৪৫টি পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তা বিতরণ করেছে আমেরিকাভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা শুশুয়া ভিলে।

আজ শুক্রবার গোপালপুর উপজেলার চর চতিলা, রামপুর চতিলা, বনমালী, বিলডগা, জোতবাগল ও চক্কাশী গ্রামের অত্যন্ত অসহায় পরিবারগুলো খুঁজে বের করে জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি লবন, ৫০০ গ্রাম করে ডাল, সোয়াবিন তেল, চিনি, সেমাই, খেজুর, মুড়ি ও ২টি সাবান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা শুকুর মাহমুদ, শেখ ফরিদ, স্বাস্থ্যকর্মী লুৎফর রহমান, সংবাদকর্মী মাহদি হাসান শিবলী, মোঃ রুবেল আহমেদ ও ব্যবসায়ী আশরাফুল আলম। বিতরণ কাজে সহযোগিতা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন চর চতিলা যুব উন্নয়ন সংঘ।

আমেরিকা প্রবাসী ও শুশুয়া ভিলের প্রতিষ্ঠাতা মাসুম মাহবুবুর রহমান বলেন, অসহায় মানুষের মুখে হাঁসি ফুটানোর জন্য শুশুয়া ভিলের প্রতিষ্ঠা। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে অবিরত কাজ করে যাচ্ছে। এই কঠিন সময়ে শহরের পাশাপাশি গ্রামের মানুষের প্রতি আরো বেশি সহযোগিতার হাত বাড়ানো উচিৎ, অনেক পরিবারের ঈদ উপলক্ষে পরিবারের শিশুদের জন্যও কেনাকাটার সামর্থ্য নেই বলে গ্রামের বিভিন্ন মানুষের প্রতিক্রিয়ায় জানা গেছে।


Top