আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে মুজিববর্ষ উপলক্ষে বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে মুজিববর্ষ উপলক্ষে বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব পালন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার নলিন বাজার সংলগ্ন যমুনা চরে এ উৎসব পালন করা হয়।

শাখারিয়া নয়াপাড়া মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।

উপস্থিত ছিলেন গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম খান, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, অধ্যক্ষ আব্দুস সাত্তার খান, সাংবাদিক কে এম মিঠু এবং অনুষ্ঠানের উদ্যোক্তা শাখারিয়া নয়াপাড়া মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজু আনোয়ারা ময়না।

ঘুড়ি উৎসবে প্রায় তিন শতাধিক প্রতিযোগী এতে অংশ নেয়। বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে ঘুড়ি উৎসবটি হাজারো মানুষের প্রাণের মেলায় পরিণত হয়।


Top