আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে সড়ক দুর্ঘটনায় পিংনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিহত

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের গোপালপুরে সড়ক দুর্ঘটনায় নীরব হাসান (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সোনামুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নীরব হাসান কাউয়ামারা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং সুজাত আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। সে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

জানা যায়, নীরব হাসান গতকাল সোমবার সন্ধ্যায় মোটরসাইকেল করে বাড়ি থেকে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। পথে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে নীরব গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।


Top