আজ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ১৪ ভূয়া পরীক্ষার্থীসহ ১ কেন্দ্র সচিব বহিস্কার

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৪ ভূয়া পরীক্ষার্থীসহ কেন্দ্র সচিবকে বহিস্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে নাজমুল, আনিকা খাতুন, জান্নাতী ও সাগর নামে ৫ জন এবং সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তামান্না, সুমাইয়া, ফরিদা, তৃষা, বিথী, কাওসার, শুভ, নাঈম ও লিমন নামে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়া এসব ভূয়া পরীক্ষার্থীদের বহিস্কার করা হয়। একই দিনে দায়িত্বে অবহেলার জন্য বরুরিয়া কেন্দ্রের কেন্দ্র সচিব মো. আবুবকর সিদ্দিকীকে বহিস্কার করা হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস জানান, ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করায় ১৪ ভূয়া পরীক্ষার্থীকে বহিস্কারসহ আটক করা হয়। পরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব ভূয়া পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষক ও তাদের অভিভাবকদের ডেকে সাদা কাগজে লিখিত অঙ্গীকারনামা রেখে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম রুমী বলেন, পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ হতে এইচএসসি পড়ুয়া শিক্ষার্থী প্রমাণিত হওয়ায় তাদের বহিস্কার করা হয়েছে। ভূয়া পরীক্ষার্থীদের প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Top