আজ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

কে এম মিঠু, গোপালপুর :

‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।

সুজন-সুশাসনের জন্য নাগরিক এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায়, পিস প্রেসার গ্রুপের আয়োজনে আজ বুধবার সকাল ১০টায় গোপালপুর থানা ব্রীজ চত্বরে দিবসটি উপলক্ষে এক মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়।

সুজন-সুশাসনের জন্য নাগরিক গোপালপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্যর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সূতী ভি এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল, দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, বিকশিত নারী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আনজু আনোয়ারা ময়না, সকশিস টাঙ্গাইল জেলা শাখার সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, গোপালপুর থানা মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল খায়ের, বিশিষ্ট কবি আব্দুছ সাত্তার পলাশী, সুজন গোপালপুর উপজেলা শাখার সম্পাদক মাহবুব রেজা সরকার, কমরেড হাবিব মণ্ডল, সাংবাদিক নুর আলম প্রমুখ।

ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান টিপুর সঞ্চালনায় মানববন্ধনে অংশগ্রহণ করেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।


Top