আজ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


পোড়াবাড়ী-গোপালপুর-সরিষাবাড়ী জেলা মহাসড়ক সম্প্রসারণ কাজের উদ্বোধন

গোপালপুর বার্তা ডেক্স :

অবশেষে প্রায় দেড়যুগ পর প্রতিদিন লক্ষলক্ষ মানুষের সীমাহীন ভোগান্তির অবসান ঘটাতে, প্রত্যাশিত ঘাটাইলের পোড়াবাড়ী-শালিয়াজানী-গোপালপুর-পিংনা-সরিষাবাড়ী জেলা মহাসড়কের প্রায় ২৭ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হলো।

রবিবার গোপালপুর পৌরশহরের ডুবাইল বাজারে নির্মিত ফলক উন্মোচন করে, প্রথম টেন্ডারে পাশ হওয়া ঘাটাইলের পোড়াবাড়ী থেকে গোপালপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটি প্রশস্তকরণসহ সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) অাসনের সংসদ সদস্য জনাব ছোট মনির।

এসময় এমপি ছোট মনির জানান, দ্রুতসময়ের মধ্যে দ্বিতীয় টেন্ডারে পাশ হওয়া, গোপালপুর থানাব্রীজ হতে পিংনা পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হবে।


Top