আজ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

কে এম মিঠু, গোপালপুর :

‘সুনীল অর্থনীতি মৎস সেক্টরের সমৃদ্ধি’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে মিডিয়াকর্মীদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোকপাত করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ শাহজাহান কবীর।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজা মুহাম্মদ গোলাম মাসুম প্রধান, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, গোপালপুর বার্তার নির্বাহী সম্পাদক কে এম মিঠু, দৈনিক অর্থনীতি প্রতিনিধি সাইফুল ইসলাম, ভোরের ডাক প্রতিনিধি বিধান চন্দ্র রায়, খোলা কাগজ প্রতিনিধি নুর আলম প্রমুখ।


Top