আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


কালিহাতীতে ডিবি পরিচয়ে বাসে ছিনতাইকালে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আটক

এম আর মিল্টন, নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের কালিহাতীতে কুষ্টিয়াগামী একটি বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে ডিবি পরিচয়ধারী এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

ঢাকা থেকে কুষ্টিয়াগামী এস বি পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে ওই অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করা গেলেও তার অপর ৫ সঙ্গী পালিয়ে যায়। গ্রেফতারকৃত অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবু তালেব গাজীপুর জেলার আশুলিয়ার ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ এলাকার খন্দকার নুরুল ইসলামের ছেলে। ২০১৩ সালে রংপুর ক্যান্টনমেন্ট থেকে সে অবসর গ্রহণ করেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সুপার ডিলাক্স এসবি পরিবহনের ওই বাসটি আশুলিয়া এলাকায় পৌছালে দুটি মাইক্রোবাসযোগে ডিবি পরিচয়ধারী ৫ ব্যক্তি বাসটি থামিয়ে ভিতরে প্রবেশ করেন। এ সময় ডিবি পরিচয়ধারী ওই ব্যক্তিরা কুষ্টিয়ার ১০-১২ জন গরু ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী পরিচয় দিয়ে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন। এ সময় ওই গরু ব্যবসায়ীদের জোরপূর্বক নামানোর চেষ্টাকালে গাড়ি চালক ও সুপারভাইজার ডিবি পুলিশ নিশ্চিতের দাবী জানালে ডিবি পরিচয়ধারীদের ৪ ব্যক্তি দ্রæত বাস থেকে নেমে পরেন। তবে গাড়ির চালক কৌশলে ডিবি পরিচয়ধারী ওই ছিনতাইকারী চক্রের সদস্য ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে নিয়ে দ্রæত বাসটি চালিয়ে এসে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে থামান। পরে গাড়ির চালক বিষয়টি কালিহাতী থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঐ অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবু তালেবকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


Top
error: Content is protected !!