আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে স্কুলের জমি বিক্রি করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে জুতা মিছিল

নিজস্ব সংবাদদাতা :

দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বহিস্কার দাবি করে আজ রবিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর হাতেম আলী বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জুতা মিছিল করে স্কুলের ছাত্রছাত্রীরা।

জানা যায়, স্কুলে দানপত্র করে দেয়া একটি জমি প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল তালুকদার ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ রাসেল যোগসাজশে সম্প্রতি বিক্রি করেন। পরে ওই টাকায় অন্যত্র একটি জমি স্কুলের নামে ক্রয় করেন। এ জমি বেচাকেনার সময় জমির দাম কম দেখিয়ে প্রধান শিক্ষক প্রায় চল্লিশ লক্ষ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠে। এ অভিযোগের সুরাহা না হওয়ায় এলাকাবাসিরা ক্ষুব্দ হয়। আজ রবিবার দুপুরে অভিভাবকরা স্কুল ঘেরাও করলে তাতে ক্ষুব্দ ছাত্রছাত্রীরা সামিল হন। পরে জুতা মিছিল করে প্রধান শিক্ষকের শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল জলিল জানান, জমি কেনাবেচায় তিনি কোন দুই নম্বরী করেননি। এলাকার একটি চক্র মেহেদী হাসান জুয়েল সরকারের নেতৃত্বে এক লক্ষ টাকার চাঁদা দাবি করেন তার নিকট। চাঁদা না দেয়ায় জুয়েলের চক্র তার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের ক্ষেপিয়ে তুলে অপকর্ম করার চেষ্টা করছে।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ রাসেল জানান, প্রধান শিক্ষককে বেকায়দায় ফেলার জন্য একটি চক্র এ সব কর্মকান্ড চালাচ্ছে।


Top
error: Content is protected !!