আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


গোপালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

কে এম মিঠু, গোপালপুর :

গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের পশ্চিম মোহাইল গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র গরু খামারীর মধ্যে, নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস ওই গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে, নগদ পনেরো হাজার টাকা বিতরণ করেন। এ সময় ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমাণ্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, ক্ষতিগ্রস্তদের আরো সহায়তা প্রদান করা হবে। জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ টাকা ও ঢেউটিন বরাদ্দ দিচ্ছেন। দু’তিন দিনের মধ্যে তা বিতরণ করা হবে।

উল্লেখ্য গত সোমবার রাতে পশ্চিম মোহাইল গ্রামের মহীউদ্দিনের বাড়িতে, মশার কয়েল থেকে অগ্নিকান্ডে, তিনটি রান্নাঘর ও তিনটি গোশালাসহ ৫টি গরু ভস্মিভূত এবং অপর ৫টি মারাত্বকভাবে দগ্ধ হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!