আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


:: শোক সংবাদ :: আলহাজ মো. রায়হান খান

ডেক্স নিউজ : গোপালপুর শিল্প ও বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, গোপালপুর কলেজের সাবেক ভিপি মোহাম্মদ আলী খান মঞ্জুর পিতা, গোপালপুর প্রেসক্লাবের সাবেক সম্পাদক অটল শরিয়ত উল্লাহ’র খালু, গোপালপুর হাজী কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য, সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান, আলহাজ মো. রায়হান খান (৮১) আজ শনিবার দিবাগত রাত ১২:৩০ মিনিটে তাঁর উত্তর গোপালপুর আভূঙ্গী মোড়স্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ ১১ আগস্ট শনিবার বাদ যোহর গোপালপুর কামিল মাদরাসা মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে আভূঙ্গী সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে  যান।

আলহাজ মো. রায়হান খান এর মৃত্যুতে গোপালপুর হাজী কল্যাণ পরিষদ, গোপালপুর শিল্প ও বণিক সমিতি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তাঁর রূহের মাগফিরাত কামনা করেছেন।


Top
error: Content is protected !!