আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্ত্তন শুরু

নিজস্ব সংবাদদতা : দেশ ও বিশ্বমানবতার মঙ্গল কামনায় টাঙ্গাইলের গোপালপুর পৌরসভাস্থ ডুবাইল পালপাড়া স্বর্গীয় মনিন্দ্র চন্দ্র পাল মহাশয়ের আঙ্গিনায় সোমবার থেকে শুরু হয়েছে শ্রী শ্রী মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্ত্তন।

প্রথম দিন আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বিনিময়সহ বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির)।

দেশের স্বনামধন্য কীর্তনীয়া দল নাম কীর্ত্তন পরিবেশন করবেন। এ নাম কীর্তন চলবে মঙ্গলবার রাত্রি পর্যন্ত। বুধবার ভোর হতে পরিবেশন হবে লীলা কীর্তন। এরপর শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ দিয়ে মহন্ত বিদায়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

এই মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্ত্তন অনুষ্ঠানে সারাদেশ থেকে শতশত ভক্তবৃন্দ অংশ গ্রহন করেন। তাদের জন্য থাকার সুব্যবস্থা না থাকলেও প্রতিদিন দুইবেলা ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। এ আয়োজন সকল ধর্মগোত্রের আন্তরিক সহযোগিতায় দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এলাকার হিন্দু-মুসলমান নির্বিশেষে অনুষ্ঠানকে সফল করার জন্য শারীরিক, মানসিক ও আর্থিক সহযোগিতা করে থাকে।


Top
error: Content is protected !!