আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি :

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর-পানকাতা গণহত্যা দিবস পালিত হয়।

এ উপলক্ষে পানকাতা ইসলামিয়া হাইস্কুল মিলনায়তনে আলোচনা সভা, চিত্রপ্রদর্শনী, মিলাদ ও দোয়ামাহফিলের আয়োজন করা হয়।

গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার। বক্তব্য রাখেন পানকাতা ইসলামিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোফাখখারুল ইসলাম লেবু, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স.ম. জাহাঙ্গীর আলম, পানকাতা হাতেম আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান, মজিবর রহমান, সহকারি প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মিয়া, আব্দুর রাজ্জাক প্রমুখ।

উল্লেখ্য, ৭১ সালের এ দিনে কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার হুমায়ুন বেঙ্গলের মুক্তিযোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের পর পাক হানাদার বাহিনী ১৯ জন নিরীহ মানুষকে ব্রাশ ফায়ারে হত্যা করে। শতাধিক বাড়িঘর পুড়িয়ে দেয়। বহু মাবোনের ইজ্জতহানি করে।


Top