আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর পৌর শাখার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলন

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি পৌর শাখার সম্মেলন আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় শাখার যুগ্মসাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কে এম আবদুস সালাম।

বক্তব্য রাখেন পৌর মেয়র রকিবুল হক ছানা, জেলা মহিলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসরিন জাহান খান বিউটি, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, মুক্তিযোদ্ধা সমরেন্দ্র সরকার, মিনহাজ উদ্দীন, গোপালপুর শহর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। সম্মেলনে মরিয়ম আক্তার মুক্তাকে সভাপতি এবং মামুনকে সম্পাদক করে কমিটি গঠন করা হয়। উল্যেখ এর আগে সম্মেলনের মাধ্যমে উপজেলার নগদা শিমলা ও হাদিরা ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে।


Top
error: Content is protected !!