আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে মসজিদে যৌতুক বিহীন বিয়ে

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের গোহাটা জামে মসজিদে গতকাল শুক্রবার বাদ আসর এক যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কোনাবাড়ি বাজারস্থ মো. আব্দুল খালেক বিএসসি’র কন্যা জুলেখাতুল জান্নাত এর সাথে নন্দনপুর গ্রামের আব্দুস সালামের পুত্র মো. আমিনুল ইসলাম আরিফের শুভ বিবাহ হয়।

বরকে মসজিদে নিয়ে বিয়ে পড়ানোর পর উপস্থিত অতিথিদের মধ্যে খেজুর দিয়ে আপ্যায়ন করা হয়। বিয়েতে ধার্যকৃত পঞ্চাশ হাজার টাকা দেনমোহর নগদে পরিশোধও করা হয়। বর-কনে উভয়ই স্নাতকোত্তর ডিগ্রীধারী। বিয়ে পড়ান গোহাট জামে মসজিদের ইমাম হাফেজ মুফতি মাওলানা এমদাদুল্লাহ ফরায়েজী।

কনের বাবা মো. আব্দুল খালেক জানান, রাসুলুলুল্লাহ (সা.) এর যুগে যেভাবে বিবাহ অনুষ্ঠান হতো সে সুন্নতি পদ্ধতিতে মেয়ের বিয়ে দিতে এ আয়োজন করা হয়।


Top
error: Content is protected !!