আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর : : টাঙ্গাইলের গোপালপুর থানার উদ্যোগে গতকাল শনিবার বিকেলে থানা মিলনায়তনে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) রামানন্দ সরকার।

প্রবীণ শিক্ষক আলহাজ্ব শামছুল হক মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) রামানন্দ সরকার বিভিন্নজনের কাছ থেকে নানান অভিযোগ ও পরামর্শ গ্রহনের পর তিনি তার বক্তব্যে বলেন, ‘সমাজ থেকে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, চুরি ও সন্ত্রাসসহ নানামূখী অপরাধ ঠেকাতে পুলিশের পক্ষে একা কখনোই সম্ভব না। সামাজিক ও পারিবারিক সচেতনতা, আইনসংস্থা বাহিনীকে পরিচয় গোপন করে হলেও র্নিভয়ে তথ্য প্রদান করে সহযোগিতা করতে হবে।’ তিনি সচেতনতাবৃদ্ধি এবং অপরাধ ঠেকাতে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের ভিন্নভিন্ন পয়েন্টে সভা-সেমিনারের আয়োজন করা, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়াসহ সকলের পাশে থেকে একযোগে কাজ করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গোপালপুর কমিউনিটি পুলিশিং ফোরামের সম্পাদক আব্দুল জুব্বার সরকার, জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াস উদ্দিন, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক তালুকদার, শামীম আল মামুন, শিক্ষক আবুল কালাম আজাদ, শামীমা ইয়াসমিন ঝর্ণা প্রমূখ।

সভায় সাংবাদিক, ইউপি মেম্বার, পৌর কাউন্সিলর, সুশীলসমাজ প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ থানা ও গ্রাম পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!