আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


লক্ষ্মীপুরে যুবলীগ নেতা খুন

লক্ষ্মীপুরের রায়পুরে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলকর্মীরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত মিরাজ (২৪) মিরাজ স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও আব্দুল মতিন পাটোয়ারীর ছেলে। হত্যাকা-ে জড়িত সন্দেহে মাসুম নামে এক যুবদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০ টায় রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও যুবদল নেতাদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে যুবলীগ নেতা মিরাজকে তার বাড়ির পাশের চায়ের দোকান থেকে স্থানীয় যুবদল নেতা টিপুর নেতৃত্বে ১৫-১৬ জনের সন্ত্রাসীদল সিএনজি অটোরিকশায় করে তাকে তুলে নিয়ে যায়।
পরে স্থানীয় ওয়াজিদ উদ্দিন পোলের উপর থেকে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী মিরাজকে উদ্ধার করে। ঢাকা নেয়ার পথে ভোর রাতের দিকে তার মৃত্যু হয়।


Top
error: Content is protected !!