আজ || বুধবার, ২৪ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে গোপালপুরে জামায়াতের বিক্ষোভ

ডেক্স নিউজ :

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পৌর শাখার উদ্যোগে ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র মজলুম মুসলমানদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বরচিত সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাদ আছর গোপালপুর আলিয়া মাদরাসা গেট থেকে এ বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে নিয়ে থানা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।তাদের হাতে ফ্রি গাজা, ফ্রি প্যালেষ্টাইন, স্টপ হত্যাকান্ড, ইসরাইলের পণ্য বয়কটের ডাকসহ নানা ধরনের প্লেকার্ড শোভা পায়। এ সময় ইসরাইলের সকল পণ্য না ব্যবহারের আহবান জানানো হয়।

এসময় মিছিলে অংশ নেন টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি ও (গোপালপুর -ভূঞাপুর) আসেন সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা হুমায়ুন কবির, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার, উপজেলা জামায়াত সেক্রেটারি মো. ইদ্রিস হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. উবাইদুল্লাহ, উপজেলা এসিস্টেন্ট সেক্রেটারি আব্দুল মান্নান, পৌর সেক্রেটারি আ. আলিম, উপজেলা শিবির সভাপতি নাঈমসহ অসংখ্য নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!