আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ডেক্স নিউজ :
উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে উত্তর টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সংগঠন গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন।
নাটোরের গ্রিনভেলী পার্কের এজেলিয়ায় ২২ ফেব্রুয়ারী শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
উপস্থিত ছিলেন আশির দশকের তোখড় ছাত্রনেতা সদ্য কারামুক্ত সাবেক শিল্প উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেবের ঘনিষ্ঠ সহচর বিশিষ্ট শিল্পপতি মো. আজিজুল ইসলাম জামরুল।
ক্লাব সভাপতি ছানোয়ার হোসেন ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে দিনভর চলে নানা আয়োজন, রান্নাবান্না ভূরিভোজন শেষে অনুষ্ঠিত হয় প্রধান আকর্ষণ লাকী লটারির ড্র।
সপ্তাহব্যাপী অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন ক্লাব সম্পাদক কাজি এমদাদুল হক রান্টু। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী অধ্যাপক কেএম শামিম, মো. রেজাউল করিম খোকা, শাহানূর আহমেদ সোহাগ, বদিউজ্জামান রানা, মাহফুজুর রহমান আজাদ, খালিদ হাসান লিপন, মো. আব্বাছ আলী, হাজি মো. বোরহান প্রমুখ।


Top
error: Content is protected !!