আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন 

কে এম মিঠু, গোপালপুর :

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (এমপিওভুক্ত স্কুল, মাদরাসা, কলেজ) জাতীয়করণ, জাতীয়করণের পূর্বে শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন টাঙ্গাইলের গোপালপুর বেসরকারী শিক্ষা পরিবার। এতে উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজের শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর শাখার সভাপতি শেখ মো. জোবায়েরুল হক, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, মেহেরুন্নেসা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খ. আব্দুল ওয়াদুদ, ভাদুড়ীচর আলিম মাদরাসার সহকারী শিক্ষক মো. গালিছুর রহমান মাছুম, জোত আতাউল্যা দাখিল মাদরাসার সহকারী সুপার আব্দুল মান্নান, আলমনগর দাখিল মাদরাসার সুপার মোঃ আমিনুল ইসলাম মারুফী, বাংলাবাজার ছামাদিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক কেএম শামীম, নলিন নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন আহমেদ, ধোপাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন।
মানববন্ধন শেষে ইউএনও (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হাসানের নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।


Top
error: Content is protected !!