আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

গোপালপুর বার্তা ডেক্স :
বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. জোবায়রুল হককে সভাপতি ও খন্দকার আসাদুজ্জামান একাডেমির সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এ কমিটি গঠন করা হয়।

আজ শনিবার (৩১ আগস্ট) দুপুরে সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
খন্দকার আব্দুল মান্নান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক মো. ওকুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত।

খন্দকার আসাদুজ্জামান একাডেমির সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. জোবায়রুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আহম্মদ আলী, পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জাসাসের সভাপতি শাহনুর আহাম্মেদ সোহাগ, সাধারণ সম্পাদক খন্দকার শরিফ, বেলায়াত হোসেন মিন্টু, আতিকুর রহমান প্রমূখ। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!