আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে জাতীয় সংসদ সদস্য ছোট মনির সংবর্ধিত

ডেক্স নিউজ :
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে দ্বিতীয় মেয়াদে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ছোট মনিরকে সংবর্ধনা দেওয়া হয়। শনিবার বিকালে পৌর শহরের সূতী বাজার বণিক সমিতি, সূতী আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন বলাটা রোড সংলগ্ন মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

সূতী বাজার বণিক সমতির সভাপতি আলহাজ্ব মোঃ আবু হানিফের সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সুতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমূখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, হেমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান আইয়ুব, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সেন্টু, গোপালপুর কলেজের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক নাসির উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান পরিবেশন করেন।


Top
error: Content is protected !!