আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

শনিবার (৪ ফেব্রুয়ারি) গোপালপুর সরকারি কলেজ অডিটোরিয়াম অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কো-অপারোটভ ক্রেডিট ইউনিয়ন লিঃ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বৃহত্তর ময়মনসিংহ ‘ছ’ অঞ্চলের কালব ডিরেক্টর অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদ স্কুলের অধ্যক্ষ মো. আব্দুল লতিফ, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আইন উদ্দিন আরিফ, উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, কালব্ জেলা সদস্য সেবা কেন্দ্রের জেলা ব্যবস্থাপক মো. আব্দুল মতিন, সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. আতিকুর রশিদ মিঞা হিরা, ডিরেক্টর মো. আরিফুল হক, উপজেলা ব্যবস্থাপক কুসুম ম্রং প্রমুখ। এসময় সংগঠনের তিন শতাধিক সদস্যসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!