আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে পৌরকর নির্ধারণে মেয়রের গণশুনানি

কে এম মিঠু, গোপালপুর :

গোপালপুর পৌরসভার বাড়তি পৌরকর নীতিনির্ধারণ করায় পৌরবাসীর বিভ্রান্তকর পরিস্থিতি লাঘবে মেয়রের উপস্থিতিতে পৌরকর নির্ধারণ গণশুনানি চলছে।

মঙ্গলবার সকাল ১০টায় পৌরবাসীর অংশগ্রহণে ৮নং ওয়ার্ডের সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মো. রকিবুল হক ছানা, পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সাবেক কাউন্সিলর সাংবাদিক সাইফুল ইসলাম, সকল ওয়ার্ডের কাউন্সিলর ও নারী কাউন্সিলরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় নাগরিকবৃন্দ বাড়তি পৌরকর নিয়ে অসন্তোষ প্রকাশ করে ও বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন।

এ বিষয়ে মেয়র রকিবুল হক ছানা জানান, ইতিপূর্বে পৌরকর নির্ধারণে সরকারি কোন নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি, তাই আমাদের অনেক সমস্যার মোকাবেলা করতে হয়েছে। তবে এখন পৌর কর্তৃপক্ষ সরকারি আইন ও নীতিমালা মেনে পৌরকর নির্ধারণ করা করছে । তবে আমি পৌরবাসীর আবেদন আমলে নিয়ে ৭০% পৌরকর মওকুফের ঘোষণা দিচ্ছি।


Top
error: Content is protected !!