আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুর পৌরসভার নির্ধারিত নতুন পৌরকর আদায়ে গণশুনানি

ডেক্স নিউজ :
গোপালপুর পৌরসভায় বসবাসরত বাসিন্দাদের সরকারি নীতিমালায় নতুনভাবে নির্ধারণ করা পৌরকর আদায়ের লক্ষে গণশুনানির আয়োজন করছে পৌর কর্তৃপক্ষ।

বুধবার সকালে গোপালপুর কামিল মাদ্রাসা মাঠে পৌরসভার ৩নং ওয়ার্ড বাসিন্দাদের সাথে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. রকিবুল হক ছানা।

এ সময় পৌর কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, পৌর কাউন্সিলর মঈন উদ্দিন বাবু, মনিরুজ্জামান মনি, নাছিররুল আলম সিকদার নাসিরসহ পৌরসভার ৩নং ওয়ার্ডের তিনশতাধিক নাগরিক উপস্থিত ছিলেন।

জানা যায়, সরকারি নীতিমালায় গোপালপুর পৌরসভায় নতুন পৌরকর নির্ধারণ করে নোটিশ জারী করে পৌর কর্তৃপক্ষ। এদিকে নতুন পৌরকর অস্বাভাবিকভাবে বৃদ্ধি করায় নাগরিকরা বিভিন্নার্থে অসন্তোষ প্রকাশ করে। অসহায় ও গরীব বাসিন্দারা কর পরিশোধ করতে ব্যাপক সমস্যায় দিন কাটাচ্ছে। এদিকে কর কমানোর জন্য নির্ধারিত ফি জমা দিয়ে পৌর কর্তৃপক্ষ বরাবর নাগরিকরা আবেদন জমা দেন। তারই পরিপ্রেক্ষিতে পৌরসভার নয়টি ওয়ার্ডে পর্যায়ক্রমে নাগরিকদের সাথে পৌরকর নির্ধারণে এ গণ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

এ বিষয়ে পৌর মেয়র মো. রকিবুল হক ছানা জানান, ইতিপূর্বে এ পৌরসভায় সরকারি আইন না মেনে পৌরকর নির্ধারণ করা হয়েছিল। এখন সরকারি নীতিমালায় পৌরকর নির্ধারণ করে আদায় করা হচ্ছে। কিন্তু নতুন নীতিমালায় কিছু বাসিন্দার পক্ষে কর জমা দিতে কষ্ট হচ্ছে। আর এজন্যই পৌরসভার প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে মতবিনিময় করে পৌরকর কমানোর চেষ্টা করা হচ্ছে।


Top
error: Content is protected !!