আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে জাল টাকার নোটসহ যুবক আটক

কে এম মিঠু, গোপালপুর :
পাঁচশত টাকার ৬০টি জাল টাকার নোটসহ শাজাহান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ।

বুধবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের খানপাড়া বাজার এলাকা থেকে এসআই সোহেল কুদ্দুসের নেতৃত্বে তাকে আটক করা হয়। সে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার চানপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, জাল টাকা ক্রয়বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচশত টাকার ৬০টি জাল টাকার নোটসহ শাজাহানকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এই জাল টাকা ব্যবসার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


Top
error: Content is protected !!