আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে পিস্তলসহ গ্রেফতার ২

ডেক্স নিউজ :
টাঙ্গাইলের গোপালপুরে বিদেশী পিস্তলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১২।
রবিবার ২৯ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ টাঙ্গাইল আভিযান চালিয়ে গোপালপুর উপজেলার চাতুটিয়া চৌরাস্তা থেকে মাহমুদপুর উত্তর পাড়ার আয়নাল হকের ছেলে মাসুদ রানা (৩০) ও মাহমুদপুর পশ্চিম পাড়ার হযরত আলী ফকিরের ছেলে এছহাক ফকির (৪৫) কে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশী রিভলবার, ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড পাওয়া যায়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার গোপালপুর থানা এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করার কথা স্বীকার করে।
র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও অপারেশন কমান্ডার শফিকুর রহমান ঘটনার সতত্যা স্বীকার করে জানান, র‌্যাবের এ ধরনের অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলেও তিনি জানান।


Top
error: Content is protected !!