আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে যুবলীগ নেতা এনামুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মরহুম এনামুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি পৌরশহরের ডুবাইলে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের অায়োজনে, ডুবাইল আটাপাড়া সামাজিক কবরস্থান ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে দিনব্যাপী কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় মরহুম এনামুল হকের কবরে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান, গোপালপুর উপজেলা আওয়ামী যুবলীগ, শহর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ২০১৫ সালে গোপালপুর পৌরসভা নির্বাচনে এনামুল হক মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগের বিদ্রোহী) হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালান। ঐ সালের ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে তিঁনি বাদ পড়ার খবরে, নিজ বাড়িতে অসুস্থ্যবোধ করেন। পরে তাঁকে দ্রুত গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে, বিকেল ৫:১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মো. খাইরুল অালম তাঁকে মৃত ঘোষণা করেন। পরদিন ৬ ডিসেম্বর বাদ যোহর ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে, সামাজিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়ে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!