আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে প্রতিবন্ধি স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়ে অন্তঃসত্বা; থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের গোপালপুরে এক বাক প্রতিবন্ধি স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়ে অন্তঃসত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গোপালপুর থানায় আজ মঙ্গলবার মামলা দায়ের হয়েছে।

থানা পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের এনামুল হকের বুদ্ধি প্রতিবন্ধি কন্যা (১৪) আনিকা আক্তার যুথি ঝাওয়াইল বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ালেখা করে। স্কুলে যাতায়াতের পথে একই গ্রামের ইব্রাহিম শেখের পুত্র আবুবকর সিদ্দীক বিভিন্ন সময় ফুসলিয়ে যুথিকে একাধিকবার ধর্ষন করে। বাক প্রতিদ্বন্ধি হওয়ায় যুথি বাড়িতে এসে পরিবারের কাছে সব খুলে বলতে পারেনি। কয়েক মাস পর যুথির মধ্যে শারিরীক পরিবর্তন দেখা দিলে বিষয়টি খোলাসা হয়। এমতাবস্থায় গ্রাম্য সালিশে বিয়ের প্রস্তাব দিলে আসামী আবুবকর ভিক্টিম যুথি, তার বাবামাকে মারধোর করে।

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, আসামী পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।


Top
error: Content is protected !!