আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে পিএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল

মো. সেলিম হোসেন, গোপালপুর : উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া দিব্যজ্ঞান টিচিং এন্ড কোচিং সেন্টারের পিএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল শুক্রবার বিকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিমলা পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. সেলিম হোসেন। দশম শ্রেণির শিক্ষার্থী সালমা আক্তার ও সজিব আহম্মেদের সঞ্চালনায় পরীক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক শামিম আল-মামুন শিপন, ভেঙ্গুলা ফাযিল মাদ্রাসার প্রভাষক রফিকুল ইসলাম, নগদা শিমলা ইউপি সদস্য উজ্জল মিয়া, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের উপদেষ্টা মোহাম্মদ আলী ও মো. শাহ্জাহান আলী, সিনিয়র শিক্ষক শাপলা খাতুন ও জেকলিন সুলতানা আশা, সহকারি শিক্ষক হাফিজুর রহমান, মোস্তফা, মফিজুল, আশরাফ আলী, নূপুর আক্তার ও রানা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও সকল শিক্ষক ও প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ।

এ বছর প্রতিষ্ঠান থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষায় প্রায় শতাধিক পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


Top
error: Content is protected !!