আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ৪৭তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে ৪৭তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বিকেলে সরকারি সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ হাসান আল মামুন, পৌর মেয়র রকিবুল হক ছানা, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুস সোবহান তুলা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, যুব উন্নয়ন অফিসার ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, সরকারি সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও মুক্তিযোদ্ধা তোরাপ আলী শিকদার, ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার প্রমূখ।

গ্রীষ্মকালীন এ ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অর্জন করেন সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।


Top
error: Content is protected !!