আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে প্রধান শিক্ষককে হত্যাচেষ্টায় ছুরিকাঘাত, গ্রেফতার ১

গুরুতর আহত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামকে হত্যাচেষ্টায় ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ।

শনিবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ওই বিদ্যালয়ের গেটে এ ঘটনা ঘটে। গুরুতর আহত প্রধান শিক্ষক লাভলুকে স্থানীয়রা গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় থানায় দায়ের হওয়া মামলা নিয়ে বড়শিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সঙ্গে বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হারুন অর রশীদ তালুকদারের সঙ্গে বিরোধ চলছিল। সম্প্রতি পুলিশ ওই মামলায় আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করলে তাদের ক্ষোভের সঞ্চার হয়। এর জের ধরে শনিবার সকালে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম লাভলুর উপর প্রতিপক্ষের লোকজন রামদা, ছুরি ও রড নিয়ে হামলা চালায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইয়াদালি নামক এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।


Top
error: Content is protected !!