আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে মেধাবীদের মাঝে গোল্ড মেডেল ও বৃত্তি প্রদান

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে মোয়াজ্জেম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্তদের মাঝে গোল্ড মেডেল, নগদ অর্থ, সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার বিলডগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার চরচতিলা বাজারস্থ আমরা কতিপয় সংঘ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সংগঠনের সভাপতি ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সম্পাদক ও এসএ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাংবাদিক ইলিয়াস হোসেন, পরিবেশ অধিদপ্তরের সাবেক উপপরিচালক আলহাজ শাহজাহান খান, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ খন্দকার আব্দুল ওয়াদুদ প্রমূখ।

নাসার্রী থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত এ বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত একশত শিক্ষার্থীদের মধ্যে থেকে মেধাতালিকায় সেরা পাঁচ শিক্ষার্থী ও তাদের মাতাকে সেরা অভিভাবক হিসেবে গোল্ড মেডেল এবং অন্যাণ্য শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও পুরস্কার প্রদান করেন অতিথিরা।

পরে প্রভাষক অটল শরিয়ত উল্লাহর সঞ্চালনা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে হয়।


Top
error: Content is protected !!