আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


মিলন ও নাজিমউদ্দিন আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বাংলামেইল২৪ডটকম

ঢাকা: বিএনপির সাবেক এমপি ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও আন্তর্জাতিক সম্পাদক নাজিমউদ্দিন আলমকে আটক করেছে পুলিশ।

রাজধানীর বারিধারা ডিওএইচএস চার নম্বর রোডের ২৮৮ নম্বর বাসা থেকে মঙ্গলবার বেলা ৩টার দিকে তাদের আটক করা হয়।

এর আগে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ পাঁচ সংসদ সদস্যকে আটক করার খবর পাওয়া যায়। পরে পুলিশ ফারুক, শিরিন সুলতানা ও হারুন-উর-রশিদকে ছেড়ে দেয়।

৫ জনকে আটকের বিষয়টি নারী এমপি শিরিন সুলতানা আটক অবস্থায় মোবাইলে বাংলামেইলকে নিশ্চিত করেছিলেন।

তবে পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, দুজনকে আটক করা হয়েছে। বাকিদের ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে দুপুর সোয়া ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের গেট থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে আটক করে ডিবি পুলিশ।


Top
error: Content is protected !!