আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


মীরসরাইয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম সামিরা সুলতানা রাহা (৬)।

রবিবার রাতে উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের গৌপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার মৌলভী নজির আহাম্মদ দাখিল মাদ্রাসার নার্সারী বিভাগের ছাত্রী। জানা গেছে, গোপিনাথপুর গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেনের ৬বছর বয়সী কন্যা সামিরা সুলতানা রাহা সন্ধ্যায় বাড়ির উঠোনে খেলছিল।এক পর্যায়ে সে সবার চোঁখকে ফাঁকি দিয়ে নিঁখোজ হয়। স্বজনেরা অনেক খোঁজাখোঁজি করেও তাকে পাচ্ছিল না। হঠাৎ রাহাকে বাড়ির পাশ্ববর্তী পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনেরা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে ভর্তি করায়। সেখানে রাত ৮টার দিকে কর্তৃব্যরত চিকিৎসক রাহাকে মৃত ঘোষণা করেন।

মৌলভী নজির আহাম্মদ দাখিল মাদ্রাসার শিক্ষক এম নাছির উদ্দিন ওই মাদ্রাসার শিক্ষার্থী সামিরা সুলতানা রাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


Top