আজ || শনিবার, ২৭ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


মার্কিন পররাষ্ট্র দফতরে আকস্মিক আগুন

মার্কিন পররাষ্ট্র দফতরে আকস্মিক অগ্নিকাণ্ডে চারজন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

আমেরিকান সময় শনিবার নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মার্কিন পররাষ্ট্র দফতর ও সংবাদ মাধ্যম এ খবর জানায়। পররাষ্ট্র দফতরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এক বিবৃতিতে বলেন, পররাষ্ট্র দফতরের মূল ভবনের মেকানিকাল এরিয়ায় নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে স্থানীয় সময় বেলা ১১টায় আগুন ছড়িয়ে পড়ে। তিনি আরো বলেন, ওয়াশিংটন ডিসির অগ্নিনির্বাপক দলকে আগুন নেভানোর জন্য তলব করা হয়।

এ ঘটনায় কয়েকজন রক্ষণাবেক্ষণ কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ভবনটি সপ্তাহান্তের স্বাভাবিক কাজকর্মের জন্য আবার খুলে দেয়া হয়েছে। তিনি আরো জানান, অগ্নিনির্বাপন কর্মীরা যখন আগুন নেভাচ্ছিলেন তখন পররাষ্ট্র দফতরের কর্মীদের সরিয়ে পার্শ্ববর্তী একটি ভবনে নিয়ে যাওয়া হয়।

মার্কিন সরকারি কর্মকর্তারা জানান, আগুন লাগার কারণ বের করার জন্য অনুসন্ধান চলছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!