আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


আরও একটি গার্ডার ভেঙ্গে পড়ার আশঙ্কা

চট্টগ্রামে বহদ্দারহাট শাহ আমানত সেতু সংযোগ সড়কে নির্মাণাধীন ফ্লাইওভারের আরও একটি গার্ডার ভেঙ্গে পড়ার আশঙ্কা করছে স্থানীয় লোকজন। পুলিশ ইতোমধ্যে গার্ডারের নিচ দিয়ে হাটা চলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
শনিবার রাতে ৩টি গার্ডার ধসে পড়ার স্থানে টানা উদ্ধার অভিযান শেষ না হতে নতুন আশঙ্কায় এলাকাবাসির মধ্যে আতন্ক বিরাজ করছে।
জা গেছে,সোমবার দুপুর থেকে দুর্ঘটনার আশংকায় ভিন্ন সড়কে যানচলাচল করার জন্য নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ। এছাড়া ওই সড়ক দিয়ে সাধারণ লোকজনকেও সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছেন পুলিশ।
নগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানাযায়, নির্মাণাধীন ফ্লাইওভারের ২৯ ও ৩০ নম্বর পিলারের মধ্যে সংযোগ সৃষ্টিকারী একটি গার্ডার হেলে গিয়ে ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। তাই গার্ডার ভেঙ্গে পড়ার আশন্কায় ট্রাফিক বিভাগ জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।


Top