আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো – ১৫

চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ে মৃতের সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। জীবন বাঁচাতে পেরেছে ১ জন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্মানাধীন ফ্লাইওভারের তিনটি গাডার ধসে পড়ে। দুর্ঘটনার পরপরই এলাকার ক্ষুব্ধ লোকজন পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, এসময় সেখানে সবজির ক্রেতা-বিক্রেতা ও পথচারি মিলিয়ে অন্তত শতাধিক লোক ছিলেন। ঘটনার পর ৬টি মোটর সাইকেল, কাছের একটি পুলিশ বক্স ও নিমাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।

তাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরির ফলে শুরুর আগেই ধসে পড়ছে ফ্লাইওভার। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ, রাব ও বিজিবি সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করে। এই কার্যক্রম তদারকি করছে জেলা প্রশাসন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে এ ঘটনায় সিডিএ চেয়ারম্যানকে দায়ী করে তার গ্রেফতার দাবি করেছেন নগর আ. লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। গত ২৯ জুন একইভাবে ধসে পড়েছিল আরো একটি গাডার।

[বাংলাদেশ টাইমস/ রাজু / চট্টগ্রাম]


Top