আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙ্গে নিহতের সংখ্যা ১০ ,আহত প্রায় ৭০ জন

বন্দর নগরী চট্টগ্রামের বহদ্দারহাটে একটু আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ফ্লাইওভারের একটি গার্ডার (দুই পিলারের মাঝখানের কংক্রিটের বিম) রাস্তার ওপর ভেঙ্গে পড়েছে। এই ঘটনায় দুই সবজি বিক্রেতা গার্ডার চাপা পরে নিহত হয়েছে। আহত প্রায় ৫০ জন। এর মধ্যে প্রায় ২৫ জন এখনো গার্ডারের নিচে চাপা পরে আছে। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। উল্লেখ্য গত ২৯ জুন আরেকটি গার্ডার এভাবে ভেঙ্গে পরেছিল। জুমার সময় হওয়ায় সেদিন প্রাণহানি থেকে রক্ষা পেয়েছিল নগরবাসী।

আপডেটঃ নিহতের সংখ্যা ৭ এ পৌঁছেছে। পুলিশের সাথে জনতার ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। বিক্ষুব্ধ জনতার ফ্লাইওভার নির্মাণসামগ্রী ও সরঞ্জামে আগুন। ফ্লাইওভার ধ্বসে আহতের সংখ্যা  ১২০ জনের বেশী নিহতের আর ও বাড়তে পারে….পুলিশের গাড়ি ভাংচুর করেছে ক্ষুদ্ধ জন। পরিস্তিতি নিয়ন্রনে কয়েক প্লাটুন দাঙ্গা পুলিশ।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা সেনাবাহিনীকে খবর দিয়েছি। আশা করছি কিছুক্ষণের মধ্যেই উদ্ধার তৎপরতা শুরু হবে।”

[বাংলাদেশ টাইমস/ ফয়সাল / চট্টগ্রাম]


Top