আজ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন    
 


উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলাদা আলাদা ভর্তিপরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের জন্যে হয়রানি:স্বাস্থ্যমন্ত্রী

উচ্চশিক্ষার জন্য সকল প্রকার ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিলে শিক্ষার্থীদের হয়রানি কমবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।

শুক্রবার ২০১২-১৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে ঢাকা কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলাদা আলাদা ভর্তিপরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের জন্যে হয়রানি।

এ ভর্তিপদ্ধতি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার উপায় আমাদের ভাবতে হবে। বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোতে ভর্তি কেন্দ্রীয়ভাবে নিলে শিক্ষার্থীদের হয়রানি কমবে।

মন্ত্রী জানান, সুষ্ঠুভাবে ভর্তিপরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রশ্ন নিয়ে কোনো ধরনের অভিযোগ তিনি জানতে পারেননি।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ৩৩টি পরীক্ষাকেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এবার আট হাজার ৪৯৩টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৫৮ হাজার ৭২৩ জন শিক্ষার্থী।

২২টি সরকারি মেডিকেল কলেজে দুই হাজার ৮১১ এবং ৫৩টি বেসরকারি মেডিকেলে চার হাজার ২৪৫টি আসন রয়েছে। এ ছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে আসন রয়েছে ৫৬৭টি। আর ১৪টি বেসরকারি ডেন্টাল ইনস্টিটিউটে রয়েছে ৮৭০টি আসন।

উল্লেখ্য, গত ১২ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবার থেকে কোনো ভর্তি পরীক্ষা নয়, এসএসসি ও এইচএসসিতে অর্জিত জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে ঘোষণা দেন। মন্ত্রীর ওই ঘোষণার পর তার বিরুদ্ধে সারা দেশে আন্দোলন শুরু করে মেডিকেল ভর্তিচ্ছুরা।

পরে আন্দোলনের মুখে সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। এ নিয়ে আদালতে রিটও হয়। গত ১০ সেপ্টেম্বর আদালতের এক আদেশে পরীক্ষার মাধ্যমে মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থীর ভর্তির নির্দেশনার পর ২৩ নভেম্বর পরীক্ষার দিন নির্ধারণ করে সরকার।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!