আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


বিএটিবিসি ও কাশেম ড্রাইসেলসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএটিবিসি ও কাশেম ড্রাইসেলস তাদের শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। বিএটিবিসি শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ অন্তরবর্তীকালীন নগদ এবং কাশেম ড্রাইসেলস ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। আজ বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, বিএটিবিসির পরিচালনা পর্ষদ আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এই অন্তরবর্তী লভ্যাংশ ঘোষণা করে। অন্তরবর্তী এই লভ্যাংশের রেকর্ড ডেট ৫ নভেম্বর।
এছাড়া কাশেম ড্রাইসেলসের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন পর্যন্ত এই লভ্যাংশ ঘোষণা করে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১৩ নভেম্বর।
প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৮২ টাকা, শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ৬৪.৩৪ টাকা এবং প্রতি শেয়ারে নিট অপারেটিং ক্যাশ ফ্লো ২.৭৬ টাকা।


Top