আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


নতুন সূচি অনুযায়ী প্রতিটি দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবে ইসি

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠান নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সময়সূচিতে আবারও পরিবর্তন এসেছে। নতুন সূচি অনুযায়ী প্রতিটি দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবে কমিশন। ইসির জরুরি বৈঠকে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর এ সিদ্ধান্ত হয়।
কমিশন সচিবালয় সূত্র জানায়, ইসির আগের সিদ্ধান্ত অনুসারে জামায়াতের সঙ্গে আগামী ২ ডিসেম্বরের সংলাপে কয়েকটি দল অংশ নিতে আপত্তি জানানো এবং বিএনপির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কারণেই সিদ্ধান্ত পাল্টানো হয়েছে।
কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক আজ সন্ধ্যায় এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আলোচনা আরও নিবিড় ও ফলপ্রসূ করার জন্য প্রতিটি দলের সঙ্গে পৃথকভাবে সংলাপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে কমিশন নীতিগতভাবে এক দিনে ৩৮টি নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছিল।

 

 


Top