আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গাজায় যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় অস্ত্রবিরতি চুক্তি বুধবার রাত থেকে কার্যকর হবার পর আজ গাজা ভূখন্ডের মানুষ ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তুপ পরিষ্কারের কাজ শুরু করেছে।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিন হামাস সব ধরণের হামলা ও হত্যাকাণ্ড বন্ধ করতে একমত হয়েছে। বুধবার রাতে ঘোষিত এই অস্ত্র-বিরতির জামিনদার হিসেবে কাজ করছে মিশর।

আট দিন ধরে পাল্টাপাল্টি রকেট হামলায় ১৬০জনের বেশি ফিলিস্তিনি এবং ৫জন ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে তারাও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন টিঁকবে বা আদৌ টিঁকবে কীনা, তা নিয়ে দু পক্ষের মধ্যেই সংশয় রয়েছে।

তবে যুদ্ধবিরতির খবরে গাজার রাস্তায় উল্লাস প্রকাশ করেন হামাসের সমর্থকরা। এই যুদ্ধবিরতিকে অন্যরা যে আলোকেই দেখুক, হামাসের সমর্থকদের কাছে এর অর্থ গত কদিনের লড়াইয়ে তারাই জয়ী হয়েছে, পরাক্রমশালী শত্রু ইসরায়েলকে তারা একটা কঠিন শিক্ষা দিতে পেরেছে।

ইসরায়েল যে স্থল অভিযানের পরিকল্পনা বাদ দিয়ে যুদ্ধবিরতি করতে বাধ্য হলো, সেটাকে তারা ইসরায়েলের পরাজয় হিসেবেই দেখছেন। গাজার রাস্তায় কয়েকজন ফিলিস্তিনীর কন্ঠেও এ কথারই প্রতিধ্বনি শোনা গেল।

[বাংলাদেশ টাইমস/ফয়সাল/ আন্তর্জাতিক /বিবিসি]


Top