আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


ইতিহাস তৈরি করে দ্বিতীয়বার বুকার পেলেন হিলারি ম্যানটেল

সংবাদ সংস্থা

লন্ডন, ১৭ই অক্টোবর — ইতিহাস তৈরি করলেন সাহিত্যিক হিলারি ম্যানটেল। প্রথম মহিলা এবং কোনও ব্রিটিশ হিসেবে দ্বিতীয়বার বুকার পুরস্কার পেলেন ম্যানটেল।

‘ব্রিং আপ দি বডিস’ উপন্যাসের জন্য মঙ্গলবার তিনি সাহিত্যের অন্যতম সম্মানজনক এই পুরস্কার পেলেন। ২০০৯সালে ‘উলফ হল’ গ্রন্থের জন্য প্রথমবার বুকার পান তিনি। ‘ব্রিং আপ দি বডিস’ — উলফ হলের ‘সিকোয়াল’, উত্তরভাগ। এর আগে দু’জন দু’বার বুকার পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার জে এম কোয়েতজি ও অস্ট্রেলিয়ার পিটার কেরি। ম্যানটেলের সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন ভারতের জিৎ থাইল (নার্কোপলিস)।

তবে তৃতীয়বারের মতোও বুকার জয় করতে পারেন ষাট বছর বয়েসী ম্যানটেল তাঁর ত্রয়ী উপন্যাসের শেষ খণ্ডের জন্য। ‘দ্য মিরর অ্যান্ড দ্য লাইট’ নামে ওই উপন্যাসটি প্রকাশিত হবে ২০১৫সালে। যদিও এই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন তিনি নিজেই। তাঁর পাঠক ও মনোনয়ন পাওয়া অপর লেখকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমার ত্রয়ী উপন্যাসের তৃতীয় ও শেষখণ্ড লেখার জন্য আমাকে আবার লেখালেখিতে ফিরতে হবে। তবে ওই উপন্যাসের জন্য আমি এখানে আবারও দাঁড়াবো, এ ধরনের কোনও প্রত্যাশা আমার নেই।”

‘ব্রিং আপ দি বডিস’ ফিকশনটি প্রকাশিত হয় হারপার কলিন্স থেকে।

হিলারি ম্যানটেলের প্রথম উপন্যাস ‘এভরি ডে ইজ মাদার’স ডে’। প্রকাশিত হয় ১৯৮৫তে। পরের বছরেই ঐ বইয়ের অপর খণ্ড ‘ভ্যাকেন্ট পজেশন’ প্রকাশ পায়। সৌদি আরবের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হিলারি লেখেন, ‘এইট মান্থস অন গাজা স্ট্রিট’। প্রকাশ ১৯৮৮সালে।


Top