আজ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন    
 


মহেশখালীতে ধান কাটাকে কেন্দ্র করে নিহত-১, আহত-১০

টাইমস প্রতিবেদকঃকক্সবাজারের মহেশখালী উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে মোহাম্মদ শাহীন (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনন্ত ১০ জন।

সোমবার সকাল ৯ টার দিকে মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের চেরেংঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাহীন ওই এলাকার মৃত জাফর আলমের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, কিছু কৃষি জমি নিয়ে চাচাদের সাথে বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে পাকা ধান কাটতে গেলে চাচা ও চাচাত ভাইরা বাঁধা দেয়। কথাকাটাাকাটির এক পর্যায়ে অতর্কিত চাচা ও চাচাত ভাইয়েরা মোহাম্মদ শাহীনকে ব্যাপক মারধর করতে থাকে।

এতে মোহাম্মদ শাহীন নিহত হন। এ সময় আহত হয়েছে ১০ জন। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, অন্যান্যদের মহেশখালী ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ টাইমস প্রতিবেদক ঘটনার সত্যতা জানতে চাইলে মহেশখালী থানার পরিদর্শক (ওসি) মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে যুবক লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

[বাংলাদেশ টাইমস/ হাসান আবুদুল্লাহ/ মহেশখালী]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!