আজ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


যাচ্ছেন না দীপু মনিও, গওহর রিজভী যাবেন কাল

পাকিস্তানে অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী আগামীকাল বুধবার ঢাকা ছাড়ছেন।
আগামী ২২ নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ডি-৮ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দিবেন ডি-৮ সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। গওহর রিজভী প্রধানমন্ত্রীর পক্ষে সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ডি-৮ সম্মেলনে পাকিস্তান যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনিও পাকিস্তান  সফর বাতিল করেছেন।
সর্বশেষ খবরে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আগামী ২২ নভেম্বর রাশিয়া সফরে যাচ্ছেন।
এর আগে গত ৯ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডি-৮ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পত্র নিয়ে বাংলাদেশে আসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার।
কয়েকদিন পরই জানা যায়, প্রধানমন্ত্রী পাকিস্তান সফরে যাচ্ছেনা। পূর্ববর্তী শিডিউল থাকার কারণে তাঁর পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। তারপরই আলোচনায় চলে আসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ডি-৮ সম্মেলনে যোগ দেওয়ার কথা।
তখন বিভিন্ন অনুষ্ঠানে দীপু মনি পাকিস্তান যাবার একটা আভাস দিলেও শেষ পর্যন্ত তিনিও পাকিস্তান সফর বাতিল করেন।


Top