আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


ফেসবুকে মন্তব্যের কারণে গ্রেফতার নিয়ে ভারতে তোলপাড়

গ্রেফতার হওয়া দুই মহিলার একজন বিতর্কিত হিন্দু জাতীয়তাবাদী নেতা বাল ঠাকরের মৃত্যুর পর মুম্বাই নগরীর সবকিছু বন্ধ রাখার ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন ফেসবুকে। অপর মহিলা ফেসবুকে সেই মন্তব্যে লাইক দিয়েছিলেন।

বিদ্বেষ ছড়ানোর অভিযোগে সোমবার পুলিশ এই দুই মহিলাকে গ্রেফতার করে। অবশ্য পরে তাদের আদালত থেকে জামিনে মুক্তি দেয়া হয়।

কিন্তু এই ঘটনা নিয়ে ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভারতের গণমাধ্যমে এই ঘটনায় মহারাষ্ট্র সরকারের তীব্র সমালোচনা চলছে।

কট্টরপন্থী হিন্দু দল শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে মারা যান গত শনিবার। এ ঘটনার পর ভারতের মুম্বাই নগরীর সমস্ত কিছু কার্যত বন্ধ করে দেয়া হয়।

রোববার ফেসবুকে পোস্ট করা এক মন্তব্যে এ নিয়ে প্রশ্ন তোলেন মুম্বাইর বাসিন্দা শাহীন ধানধা। “বাল ঠাকরের মতো মানুষ প্রতিদিন জন্মান এবং মারা যান। তার জন্য সব বন্ধ করে দিতে হবে কেন”, ফেসবুকে মন্তব্য করেন তিনি। তাঁর এই ফেসবুক মন্তব্যে ‘লাইক’ দিয়েছিলেন ২০ বছর বয়সী রেণু শ্রীনিবাসন নামের আরেক তরুণী।

এর পর তাদের দুজনকেই পুলিশ গ্রেফতার করে। [বিবিসি]

 


Top